ভোট সামনে রেখে অন-অ্যারাইভাল ভিসায় কঠোর হচ্ছে সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকার বিদেশিদের ভিসা দেওয়ার নিয়মে নতুন নির্দেশনা দিয়েছে। এর উদ্দেশ্য হলো বিদেশি নাগরিকদের বাংলাদেশে আসা, থাকা ও ফিরে যাওয়া নিরাপদ ও সুশৃঙ্খল রাখা।

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকার বিদেশিদের ভিসা দেওয়ার নিয়মে নতুন নির্দেশনা দিয়েছে। এর উদ্দেশ্য হলো বিদেশি নাগরিকদের বাংলাদেশে আসা, থাকা ও ফিরে যাওয়া নিরাপদ ও সুশৃঙ্খল রাখা।

এই নির্দেশনা অন-অ্যারাইভাল ভিসাসহ সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং তা অবিলম্বে কার্যকর হবে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে।

নতুন নিয়ম অনুযায়ী, অন-অ্যারাইভাল ভিসা দেওয়ার সময় বিদেশিরা কেন এসেছেন, কে বা কোন প্রতিষ্ঠান তাদের আমন্ত্রণ জানিয়েছে, তারা কোথায় থাকবেন, ফিরতি টিকিট আছে কি না—এসব কাগজপত্র ভালোভাবে যাচাই করা হবে।

কোনো অসঙ্গতি বা সন্দেহ থাকলে ভিসা দেওয়া হবে না। বিদেশি সামরিক বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আসতে হলে আগে থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।

এছাড়া, নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী ২০২৬ সালের নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসা বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ সিলযুক্ত ভিসা দেওয়া হবে। নির্বাচন কমিশনের সুপারিশ থাকলে পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফও করা হতে পারে।

বাংলাদেশে ভারতের ভিসা প্রার্থীদের উদ্দেশে নতুন এক সতর্কবার্তা জারি করেছে ভারতীয় দূতাবাস। অর্থের বিনিময়ে দ্রুত ভিসা কিংবা নানা ধরণের কনস্যুলার পরিষেবা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে একটি...
যুক্তরাষ্ট্রে সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি থাকায় বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ শনিবার এক ফেসবুক পোস্টে দূতাবাস এ তথ্য জানায়।
প্রায় দুই বছর পর ভারতের পর্যটন ভিসা চালু হওয়ায় আবেদন বেড়েছে। তবে সীমান্ত পরিস্থিতি, সাম্প্রতিক ঘটনা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন অনেক বাংলাদেশি ভিসাপ্রত্যাশী। বিশ্লেষকেরা কূটনৈতিক উদ্যোগ...
দুই দশক পর নতুন করে জাতীয় ভিসা নীতিমালার খসড়া উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...

এলাকার খবর