বিতর্কিত পর্যবেক্ষক সংস্থা ‘পাশা’ কোনো দায়িত্ব পাচ্ছে না: প্রেস সচিব 

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম

বিতর্কিত পর্যবেক্ষক সংস্থা ‘পাশা’কে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের (যমুনা) সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

শফিকুল আলম জানান, সারাদেশে নির্বাচনের প্রচারণার পরিস্থিতি স্বাভাবিক। প্রস্তুতি পর্ব নিয়ে সরকার সন্তুষ্ট।

প্রেস সচিব বলেন, ‘একটি নিখুঁত ভোট করতে সরকার তৎপর আছে। ভোট উৎসবমুখর হবে। সরকারের প্রত্যাশা, নারীসহ পুরো পরিবার নিরাপদে ভোট দিতে পারবে। “নির্বাচন সুরক্ষা” অ্যাপের মাধ্যমে ভোটের মাঠের যেকোনো খবর দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে।’

সুষ্ঠু ভোট নিশ্চিতে এরই মধ্যে সিসি ক্যামেরা বসানোর কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে বলে জানান তিনি। প্রেস সচিব আরও জানান, ‘নির্বাচন বন্ধু’ নামে একটি হটলাইন চালু করেছে সরকার। ৩৩৩ নম্বরে ফোন করে নির্বাচন-বিষয়ক যেকোনো তথ্য জানানো যাবে।

প্রেস সচিব জানান, এবার নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য থাকছেন। এর মধ্যে তিন বাহিনীর (সশস্ত্র বাহিনী) সদস্য থাকছেন প্রায় ১ লাখ। এ ছাড়া ৪৩ হাজার কেন্দ্র গোয়েন্দা নজরদারিতে থাকছে।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় মন্তব্য করে এই বই বিক্রির নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর