২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বাংলা একাডেমিতে সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ ঘোষণা দেন। এবারের মেলায় স্টল ভাড়া মওকুফ এবং নতুন প্রকাশকদের জন্য আবেদন করার সুযোগ থাকছে। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ এএম

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে এক সভায় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এবারের বইমেলায় স্টল ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলা একাডেমিতে সংস্কৃতি মন্ত্রীকে স্বাগত জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সচিব সেলিম রেজা। বৈঠকে বইমেলার প্রস্তুতি, অংশগ্রহণ ও আয়োজন নিয়ে প্রকাশকদের বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরা হয়।

মেলা কর্তৃপক্ষ জানায়, এবারের মেলায় স্টল ভাড়া মওকুফ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি, তারা বৃহস্পতিবার বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। আগে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন  লাগবে না বলেও জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।

এবার মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বিশিষ্ট চিন্তাবিদ, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেলে রাজধানীর মিরপুরে তিনি...
অভিযোগ পর্যালোচনার পর কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। ২ মার্চ বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।
মনোনয়নের তালিকায় নাম থাকার পরও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাননি জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। বাংলা একাডেমি জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠায় পুরস্কারটি সাময়িকভাবে...
উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘ফেব্রুয়ারির শুরু থেকে বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও এবার রাজনৈতিক বাস্তবতায় নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পার হওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে বইমেলা শুরু হলো।...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর