ক্ষেপণাস্ত্রের ভিডিও করা নিয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কড়া সতর্কবার্তা

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৯:২৯ পিএম

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে মূলত যুক্তরাষ্ট্রের সেনা ক্যাম্প যে দেশগুলোতে আছে, সেগুলোর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশেই ইরান এ হামলা করেছে।

এসব হামলায় এ পর্যন্ত দুই প্রবাসি বাংলাদেশি নিহত হওয়ার খবর এসেছে।

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভিডিও চোখে পড়েছে, যেখানে প্রবাসী বাংলাদেশিদের দেখা যায় আকাশ থেকে ভেসে আসতে থাকা ক্ষেপণাস্ত্রের ভিডিও করছেন।

এমন পরিস্থিতিতে কুয়েতে বাংলাদেশের দূতাবাস আজ একটি জরুরি নির্দেশনা জারি করেছে। যেখানে ক্ষেপণাস্ত্রের ভিডিও করার ক্ষেত্রে কিছু কঠোর সতর্কবার্তা দিয়েছে দূতাবাস।

ফেসবুকে নিজেদের পেইজে বিবৃতিটি তুলে ধরেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। সেখানে লেখা, ‘সতর্কতা: আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য, ছবি বা ভিডিও করবেন না এবং সামাজিক মাধ্যমে শেয়ার বা লাইভ করবেন না। লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। 
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তেহরানে তিনি শোক প্রকাশ, শোক বইতে স্বাক্ষর এবং...
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ...
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাযায় অংশগ্রহণ নিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর