কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন 

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১০:৪২ পিএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার এ ঘটনায় শুক্রবার বিকেলে কোনাবাড়ি থানায় মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। 

পলায়নকারী বন্দির নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের  মেয়ে।

কারাগার সূত্রে জানা গেছে, ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে রিম্পা কাশিমপুর মহিলা কারাগারে ছিলেন। গতকাল বৃহস্পিতবার সন্ধ্যা সাড়ে ৭টায় থেকে বন্দি রিম্পা নিখোঁজ রয়েছেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় থেকে বন্দি রিম্পা নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে আজ বিকেলে কোনাবাড়ি থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছেন।  

সম্প্রতি নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে পা মুচড়ে তিন মাস বয়সী এক শিশুর ওপর  নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শিশুর মায়ের গোপনে রাখা মোবাইল ফোনে ধারন...
২০২৬-২৭ অর্থ বছরে ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সড়ক অবকাঠামোতে বরাদ্দ রাখা হয়েছে সবচেয়ে বেশি, এক হাজার ৩৬৬ কোটি টাকা। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ...
বিশ্বকাপ খেলা দেখা শেষে বাড়ি ফেরার পথে রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন। তারা দুজনে উত্তরা প্রেস ক্লাবের সদস্য ছিলেন।
অস্বাভাবিক জোয়ারের পানিতে গ্রামের বিভিন্ন সড়ক ডুবে যায়। এর মধ্যেই সকালে নাজমা আক্তারের প্রসব বেদনা শুরু হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও, চারদিকে পানি এবং যানবাহন চলাচল না করায় তাকে...
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত বছরগুলোতে সম্পদ যেভাবে পাচার হয়েছে, সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে সরকার।’ তিনি বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত...
শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি হলো ঘোলা পানিতে মাছ শিকার করা, তবে এটা করতে গিয়ে তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।’ তিনি বলেন, ‘‎যারা...
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, একই দিনে এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। রেললাইন পারাপারে সচেতনতা বৃদ্ধি, ছাদে নিরাপত্তা নিশ্চিত করা, শিশু-কিশোরদের জলাশয়ে নজরদারির আওতায় রাখা এবং মহাসড়কে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর