মুক্তিযোদ্ধাদের তালিকায় ‘ফ্যাসিস্ট’ আমলের অনিয়ম সংশোধন করা হচ্ছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৮:০৫ পিএম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানিয়েছেন, বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের আমলে তৈরি মুক্তিযোদ্ধাদের তালিকায় যে ব্যাপক অনিয়ম ও ভাতা বিতরণে জালিয়াতি হয়েছে, তা সংশোধনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই এসব অনিয়ম দূর করে একটি স্বচ্ছ ও প্রামাণ্য তালিকা জাতির সামনে উপস্থাপন করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিকেল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে সংসদীয় অধিবেশন শুরু হয়।

মন্ত্রী জানান, বিগত সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। তাদের সনদ স্থগিত করাসহ নানাভাবে হয়রানি করা হয়েছে। অন্যদিকে, হাজার হাজার অমুক্তিযোদ্ধা বা ‘ভুয়া’ ব্যক্তিকে তালিকায় অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা ও অন্যান্য অবৈধ সুবিধা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত অসংখ্য অভিযোগ বর্তমানে মন্ত্রণালয়ে জমা পড়েছে।

সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে কাজ করছি। আমি সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, খুব শিগগিরই কাজ সম্পন্ন করে এসব অনিয়ম এবং একটি প্রামাণ্য তালিকা জাতির সামনে উপস্থাপন করা হবে।’

‘ফ্যাসিস্ট’ সরকারের আমলে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত হয়েছেন উল্লেখ করে আহমেদ আজম খান আরও বলেন, ‘তাদের মুক্তিযোদ্ধা সনদ স্থগিত করা হয়েছিল এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। অন্যদিকে, অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করে তাদের ভাতা ও অন্যান্য অবৈধ সুবিধা দেওয়া হয়েছে।’

জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ এবং জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নেওয়া হবে, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের তোলা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কথা বলেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে...
দুর্যোগের মধ্যেও কেন এইচএসসি পরীক্ষা নেওয়া হলো—সেই বিতর্কে নিজের অবস্থান তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী আ আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই ব্যাখ্যা দেন।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে কি না অনুশীলনে দেখা গেল, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজ। এতে বার্সায় খেলা রাইট উইঙ্গারকে নিয়ে তৈরি হয় শঙ্কা। ফাইনালে খেলতে পারবেন কি না, এমন প্রশ্নও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর