সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১২:২০ পিএম

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। মৃত শিশুরা হলো–কামরুল, কৃষ্ণা ও নিহাদ। তাঁদের তিনজনের বয়সই ১০ মাসের নিচে। 

মারা যাওয়া শিশুরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৯৭ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত না হলেও এই সময়ে ৬৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১৮ জুলাই পর্যন্ত বিভাগে মোট ৫৩৪ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।

নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এইচএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় বর ও কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
সম্প্রতি নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে পা মুচড়ে তিন মাস বয়সী এক শিশুর ওপর  নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শিশুর মায়ের গোপনে রাখা মোবাইল ফোনে ধারন...
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, একই দিনে এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। রেললাইন পারাপারে সচেতনতা বৃদ্ধি, ছাদে নিরাপত্তা নিশ্চিত করা, শিশু-কিশোরদের জলাশয়ে নজরদারির আওতায় রাখা এবং মহাসড়কে...
গেল দুদিনে উপজেলার ২০টিরও বেশি এতিমখানায় গিয়ে অভিযুক্ত উপজেলা যুবদল নেতা মনির হোসেন মোল্লা ১০ থেকে ১২ হাজার টাকা করে পৌঁছে দিয়েছেন এবং দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন এতিমখানাগুলোতে। তবে এসব অভিযোগও...
অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
তবে স্পেনের মিডফিল্ডার রদ্রির মতে, ফাইনালে স্পেনের কাছে পেরে উঠবে না আলবিসেলেস্তেরা। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও ফুটে উঠল স্পেন মিডফিল্ডারের কথায়। রদ্রির চাওয়া, তাঁর সতীর্থরা ফাইনালে যেন...
ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও চায়ের দোকানে আড্ডা নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। তবে মাইকিংয়ে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়ে ‘নিষেধাজ্ঞা’র মতো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর