রুমিন ফারহানার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘ডোন্ট গেট নার্ভাস, আই অ্যাম ফিট’

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পিএম

বয়স হলেও এখনো শারীরিকভাবে সুস্থ আছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে হাম নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অধিবেশনে দেশের হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর বিষয়টি সামনে এনে রুমিন স্বাস্থ্যমন্ত্রীকে বলেন, ‘পিতার কাঁধে সন্তানের লাশের চেয়ে আর ভারী কিছু হতে পারে না। এই যে আমরা যে পরিসংখ্যানগুলো দিচ্ছি মাননীয় স্পিকার, এই শিশুগুলো কোনো না কোনো পিতার কাঁধে করে কবরে গেছে। সুতরাং এটাকে কোনো পরিসংখ্যান হিসেবে না দেখে, একটা মায়ের কান্না, একটা পিতার আর্তনাদ, একটা পরিবারে যে চিরদিনের জন্য শোক নেমে আসে, আমরা সেটার দিকে একটু তাকাই।’

এ সময় একটি পত্রিকার প্রতিবেদন উদ্ধৃত করে রুমিন বলেন, ‘শুধু হাম নয়, ১০ রোগের টিকার সংকট দেখা দিয়েছে দেশে।’

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি ওনার প্রতিটা কথার উত্তর দিয়েছি সম্মানের সাথে, ওনাকে অ্যাভয়েড করিনি। সন্তানের পিতা আমরা সবাই। কাজেই আমাদের দরদ আছে। সন্তানের মৃতদেহ পিতার কাছে কত ভারী, এটাও কিন্তু জানি। আমি কিন্তু একজন বয়স্ক মানুষ। যদিও অনেক তরুণ দেখা যায়, কিন্তু আমার বয়স হয়েছে। ডোন্ট গেট নার্ভাস, আই অ্যাম ফিট।’

মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি হামের ওয়ার্ড ভিজিট করেছি স্বাস্থ্যঝুঁকি নিয়ে এবং মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়ে আমি কান্না করেছি আইসিইউ না থাকায় প্রথম শিশুর মৃত্যুর পর। তবে আমার মনে হয় না আপনি কোনো ওয়ার্ডে গেছেন। কাজেই আমি কিন্তু বুঝি। আমার সন্তানেরও কিন্তু হাম হয়েছিল। আমার সেই অভিজ্ঞতা আছে।’

রুমিন ফারহানাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘মাননীয় সদস্য পরিসংখ্যান ক্রসচেক করবেন। আমাদের সরকার জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের যৌথ সমীক্ষায় বলা হচ্ছে ৪১ জন শিশু আমাদের এখানে হামে মারা গেছে।’

হামের টিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘হাম হলেই আমাদের সব শিশু ধ্বংস হয়ে যাবে... করোনার সময়ও বলা হয়েছিল যারা ভ্যাকসিন নিচ্ছে সকল মানুষ পঙ্গু হয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের কিডনি এখনো ঠিক আছে, আমিও টিকা নিয়েছিলাম। আমাদের মধ্যে আশঙ্কা থাকবে কিন্তু মানুষকে আশঙ্কায় ভুগতে আমরা দেব না। প্যানিক তৈরি করা যাবে না। আমরা কিন্তু ফাইট করছি এটার বিরুদ্ধে।’

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়িয়ে তা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে স্বাস্থ্য ও...
দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করতে প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট...
সংরক্ষিত নারী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরআগে, আগুনের ঘটনায় গভীর উদ্বেগ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিততে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। আজ বুধবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে খুলনা-ঢাকা রুটে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেসের নিয়মিত চলাচলও স্থগিত করা হয়েছে।...
বাংলাদেশ, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ ১৪ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে আমেরিকা। অতিরিক্ত উৎপাদন সক্ষমতার ধারায় সবচেয়ে বেশি ৪০ শতাংশ শুল্ক চাপছে চীনের ওপর।
সপ্তাহের ব্যবধানে আবারও পরিবর্তন হলো ফেনী জেলা পুলিশ সুপার (এসপি)। জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। অন্যদিকে, ফেনীর বর্তমান পুলিশ সুপার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর