ফ্যাসিস্ট সরকারের লুটপাট ও অন্তর্বর্তীর ব্যর্থতায় হামের এই প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের লুটপাট ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদে এ মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীত দুই সরকারের ব্যর্থতা ও ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়ার জটিলতার কারণেই দেশে হামের এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিস্ট সরকারের লুটপাট ও অন্তর্বর্তীর সরকারের ব্যর্থতার কারণে আজকে হামের এই প্রাদুর্ভাব।

তিনি জানান, দেশে হামের ভ্যাকসিন মজুত স্থিতিশীল রয়েছে, ইউনিসেফ থেকে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা পেয়েছে সরকার। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, কোভিডের সময় বরাদ্দ ৬০০ কোটি টাকা হামের টিকা ক্রয়ে ব্যবহার করা হবে। একই সঙ্গে প্রাথমিক চিকিৎসা জোরদারে পল্লী চিকিৎসা ব্যবস্থাকে নতুনভাবে বিবেচনার কথাও বলেন মন্ত্রী।

এদিকে, বিরোধীদলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেন, টিকাদানে অবহেলা এবং কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের বেতন বকেয়া থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। তিনি বলেন, শুধু সভা নয়, মাঠ পর্যায়ে গিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় ডেঙ্গু রোগীরা এখন নতুন করে হার্টের সমস্যায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় প্রটোকল অনুযায়ী...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।  ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর