সংবিধান সংস্কার পরিষদের শপথ বির্তকে মন্তব্য করতে চান না সিইসি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর বির্তক নিয়ে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে কেন্দ্রীয় মনিটরিং সেল পরির্দশনের সময় সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান সিইসি। 

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের সংসদ সদস্য হিসেবে শপথ পড়ানোর পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবেও শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই শপথ বিরোধীদলীয় সংসদ সদস্যরা পাঠ করলেও সরকারি দলের সদস্যরা তা থেকে বিরত থাকেন। এ নিয়ে সংসদ অধিবেশনে একাধিকবার বিতর্কে জড়ায় সরকারি ও বিরোধী দল। 

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন নিয়ে সিইসি জানান, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। আন্তর্জাতিক মানের নির্বাচন দেখিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। উপনির্বাচনে সাধারণত ভোটার উপস্থিতি কম থাকে।   

সিইসি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সাথে বসবে ইসি। এ নিয়ে আরও আলোচনা দরকার বলে জানিয়ে তিনি বলেন, আইন পরিবর্তন হবে কিনা তা নিয়ে অপেক্ষায় আছে ইসি। 

স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ  ৭৭ হাজার ৬৪৩ জন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে...
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধানসম্মত নয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেছে সংস্থাটি। এ বিষয়ে...
বিএনপির ৩১ দফায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার কথা থাকলেও সংবিধানে তা বহাল থাকায় সংসদ সদস্যরা ইচ্ছামতো ভোট দিতে পারেনি বলে জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি...
ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি প্রক্রিয়ায় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরুর আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভবিষ্যতে সংবিধানের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর