সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক হয়। 

সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে কমিটির সদস্য ও চীফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নূরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন অংশ নেন। 

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা, গণঅভ্যুত্থানের দাবি যথাযথভাবে বাস্তবায়ন, জুলাই সনদের টেকসই বাস্তবায়ন, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় ঐতিহাসিকভাবে যুগে যুগে তরুণরাই জাতিকে পথ দেখিয়েছে উল্লেখ করে তরুণদের কল্যাণে, সংবিধান সংশোধনের মাধ্যমে জাতির জন্য একটি জনবান্ধব ও যুগোপযোগী সংবিধান প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে আরও উল্লেখ করা হয়, জুলাই সনদের ৬(ক) তে উল্লিখিত ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’- বিষয়টির সঙ্গে সকল দল একমত পোষণ করে জুলাই সনদে স্বাক্ষর করলেও বিরোধী দল বর্তমান সময়ে ইচ্ছাকৃতভাবে এ বিষয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কমিটি জানায় জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক। তরুণরা  জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ে সরকারের উপর আস্থা রেখে বৈঠকে সহমত পোষণ করে।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের নামে একটি পক্ষ অশান্তি ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ বুধবার বিকেলে সচিবালয়ে এক সভা...
কেউ পোশাক কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কোনো কর্মকাণ্ড চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার রাজধানীতে তিনি এ কথা জানান।
মালিক–শ্রমিক সব পক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার রাজধানীতে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পোশাক কারখানার মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারের উদ্যোগের অংশ...
শিশুদের হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার। আজ বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 
ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় একদিনে অন্তত ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে জাপোরঝিয়ায়। সেখানে ত্রাণ বিতরণকেন্দ্র...
গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা হয়।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর