পাম্পে জ্বালানি ঘাটতির বাস্তব কোনো কারণ নেই: সড়ক মন্ত্রী

দেশের পাম্পগুলোতে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হয়েছে, ঘাটতির কোনো বাস্তব কারণ নেই বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। 

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২২ পিএম

দেশের পাম্পগুলোতে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হয়েছে, ঘাটতির কোনো বাস্তব কারণ নেই বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। 

আজ শনিবার সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সড়কমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হয়েছে, ফলে ঘাটতির কোনো বাস্তব কারণ নেই। তবে কিছু অসাধু মহল জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে–এমন প্রমাণ সরকারের হাতে রয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘জ্বালানি খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বাস্তবভিত্তিক ও কার্যকর পদক্ষেপ নিচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি সত্ত্বেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।’

হরমুজ প্রণালিতে থাকা ‘বাংলার জয়যাত্রা’ জাহাজ নিয়ে মন্ত্রী বলেন, ‘সমুদ্রগামী জাহাজ বাংলার জয়যাত্রার নাবিকেরা নিরাপদে রয়েছেন। জাহাজটির ৩৫ জন নাবিক সুস্থ আছেন এবং তারা দ্রুততম সময়ের মধ্যেই দেশে ফিরে আসবেন বলে আশা করছি।’

মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি নাবিকেরা দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দিচ্ছেন। তাদেরকে জাতির মূল্যবান সম্পদ। ভবিষ্যতেও তারা দেশের সুনাম বয়ে আনবেন।’

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। একই সঙ্গে ধর্মঘটের মাধ্যমে সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক সহকারী মন্ত্রী এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের...
মক্কা-মদিনার নিরাপত্তা ইস্যুতে কোনো দ্বিমত নেই, আক্রান্ত হলেই সৌদি আরব যে ধরনের সহযোগিতা চাইবে তা দিতে ঢাকা প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় পাবনার রূপপুরে নেওয়া হচ্ছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে, প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর