কুয়েতে প্রবেশে বাধা: বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা জারি

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে প্রবেশে সমস্যায় পড়া বিদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। এতে বাংলাদেশিসহ বৈধ সিভিল আইডিধারী ও বিভিন্ন ধরনের ভিসাপ্রাপ্তদের বিষয়ে পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে।

জারি করা নির্দেশনায় বলা হয়, কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যেসব বিদেশি ছয় মাসের বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন এবং বর্তমান পরিস্থিতির কারণে ফিরতে পারছেন না, তাদের জন্য তিন মাস মেয়াদি ইলেকট্রনিক লিভ পারমিট চালু করা হয়েছে। এই সুবিধা ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এর মাধ্যমে তাদের সিভিল আইডির মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রতিরোধ করা যাবে। এ লক্ষ্যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা ইতোমধ্যে সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, বেসরকারি খাতের চাকরি, গৃহকর্ম বা পারিবারিক পুনর্মিলনসহ বিভিন্ন ধরনের এন্ট্রি ভিসাধারী বিদেশিরা বর্তমান পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে না পারলে তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা আবেদনকারীকে প্রযোজ্য বিধি অনুসরণ করে নতুন করে প্রবেশ ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা ইস্যু পুনরায় শুরু হলে এ নির্দেশনা কার্যকর হবে।

সংশ্লিষ্টদের অবগতির জন্য কুয়েত সরকারের এ নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

প্রবাসীরা যে পরিমাণ রেমিটেন্স পাঠাবে সে অনুযায়ী তাদের ব্যবসা বা বাড়ি করার জন্য সরকার ঋণ দিতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মঙ্গলবার সকালে...
বাংলাদেশিদের ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখন ‘সেইফ কান্ট্রি’ (নিরাপদ দেশ) হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার ম্যাগনাস...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মো. সজিব হোসেন। তাঁর বাড়ি...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই। বর্তমান সরকারের লক্ষ্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর