মঙ্গল ও বুধবার লোডশেডিংমুক্ত ছিল দেশ: বিদ্যুৎ বিভাগ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৬ এএম

দেশে গত মঙ্গল ও বুধবার কোনো লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। আজ এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ বিভাগের বার্তায় বলা হয়েছে, পরপর দুই দিন (২৮ ও ২৯ এপ্রিল) লোডশেডিংমুক্ত ছিল দেশ। বিদ্যুৎ ঘাটতি হ্রাস পাওয়ায় এবং বৃষ্টিপাতের কারণে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় লোডশেডিং হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এরআগে গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আগামী সপ্তাহে বিদ্যুৎ সরবরাহ বাড়বে বলে জানিয়েছিলেন। মন্ত্রী বলেন, আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বাড়বে। লোডশেডিং ১ হাজার মেগাওয়াটের নিচে নামবে।

কক্সবাজারের মাতারবাড়ী ২x৬০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ইউনিটটির...
জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশে লোডশেডিং আবার বেড়েছে। কম সরবরাহের কারণে কোথাও কোথাও ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের মানুষ।  
দীর্ঘ সময় লোডশেডিং পরিপ্রেক্ষিতে হামলার আশঙ্কায় সারা দেশে পল্লী বিদ্যুৎ অফিসে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। আজ বুধবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর এই চিঠি...
বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এ...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর