মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে উৎপাদন বন্ধ

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৪:১৮ পিএম

কক্সবাজারের মাতারবাড়ী ২x৬০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। 

তবে বিদ্যুৎকেন্দ্রটির অপর ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। আজ দুপুর ২টা ৫৯ মিনিটে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে মোট ৫৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। 

যান্ত্রিক ত্রুটি শনাক্ত ও তা নিরসনে বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা কাজ করছেন।

কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি আজকের মধ্যেই পুনরায় চালুর চেষ্টা চলছে। তবে ইউনিটটি কখন পুরোপুরি উৎপাদনে ফিরবে, তা মেরামতকাজ শেষ হওয়ার ওপর নির্ভর করছে।

নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে সার্ভিসটির...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তিন বছর ধরে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। এবার সেখানে যুক্ত হচ্ছে এআই। আগামীকাল মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বলছে, মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার...
মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে একটি এলএনজি স্টেশন নির্মাণের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এই এলএনজি পাইপলাইনের মাধ্যমে মোংলায় এনে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা...
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সরকার। তদন্তে কারও দায় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর...
ফরিদপুর ও চুয়াডাঙ্গায় এবার পাটের ফলন ভালো হলেও, ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক। বীজ, সার, শ্রমিকের মজুরি-সব মিলিয়ে বেড়েছে উৎপাদন ব্যয়। এ অবস্থায় বাজারে কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের...
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস এলাকায় বাসে যাত্রী ওঠানামা ও কাউন্টার পরিচালনাকে কেন্দ্র করে বিআরটিসি বাস কাউন্টারের কর্মচারীদের সঙ্গে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে...
কারাগারে থাকা সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পযন্ত প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুতে দীপু মনির আবেদনের প্রেক্ষিতে...
ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের মূল...
লোডিং...

এলাকার খবর