বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ ব্যবহার করতে হবে।
পরিপত্রে আরও বলা হয়, অন্যান্য সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।



