সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে না পারলে মন্ত্রীত্ব ছেড়ে দেব: ধর্মমন্ত্রী 

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে না পারলে তিনি প্রয়োজনে মন্ত্রীত্ব ছেড়ে দেবেন। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

আপডেট : ১১ মে ২০২৬, ০৫:৫৪ পিএম

দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না করতে পারলে প্রয়োজনে মন্ত্রীত্ব ছেড়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

ধর্মমন্ত্রী বলেন, ‘এ দেশের সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের অত্যাচার বা নির্যাতন তিনি বরদাশত করব না। দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না করতে পারলে প্রয়োজনে মন্ত্রীত্ব ছেড়ে দেব।’ 

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতার অযুহাতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হলে সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারতে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অজুহাত তুলে বাংলাদেশে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। ভারতে মুসলমানদের ওপর নিপীড়ন বন্ধে সে দেশের সরকারকে অনুরোধ করা হবে।’

আরেক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ায় পর তারেক রহমানের বিরুদ্ধে অনেকে ষড়যন্ত্র করছে। যারা গণতন্ত্রকে হত্যা করতে চায় তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।’

ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য এখনও বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীতে তিনি সাংবাদিকদের...
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে ভিন্নমত জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেউ বলছেন, হুজুগে এই চুক্তিতে যোগ দেওয়া ঠিক হবে না। আবার কেউ বলছেন, চুক্তিতে গেলে নতুন সুযোগ তৈরি হবে। তবে এ বিষয়ে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর