সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই থাকুক: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

আপডেট : ০৯ জুন ২০২৬, ১২:৪১ পিএম

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মকাণ্ড সরকার নিষিদ্ধই রাখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

জাহেদ উর রহমান বলেন, সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকুক, তাই সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ সংশোধন করা হয়েছে। ব্যক্তি হিসেবে যে কেউ চাইলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন, যেহেতু এটা নির্দলীয়ভাবে হচ্ছে।

কোরবানির বর্জ্য সরানো নিয়ে তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন থেকে কোরবানি পশুর ৫১ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ দেশীয় খামারিদের পশু দিয়েই কোরবানি সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ভোক্তাদের কথা চিন্তা করেই ডিজেলের দাম বাড়ায়নি সরকার। দেশে পাঁচ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুত আছে। চর্তুথ প্রজন্মের যুদ্ধবিমান কিনতে সরকার কাজ করছে বলে এ সময় জানান তিনি। 

তিনি বলেন, দেশের সব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। দেশে মাত্র ৮টি উপজেলায় ১০১ শয্যা হাসপাতাল রয়েছে। সারাদেশে ৬৬৬ টি খাল ইতোমধ্যে খনন করা হয়েছে। 

সীমান্তে পুশইন নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সীমান্তে পুশইন ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি। এটাতে বাংলাদেশ চাপে, এমন মনে হচ্ছে না।

ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরের সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য...
মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য এখনও বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীতে তিনি সাংবাদিকদের...
মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর