কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ৯টার পর তাঁকে বহনকারী ইউএস বাংলার একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। তীব্র বৃষ্টির মধ্যে প্লেন থেকে নামার পর প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

 

আপডেট : ১৩ জুন ২০২৬, ১০:১২ এএম

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ৯টার পর তাঁকে বহনকারী ইউএস বাংলার একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। তীব্র বৃষ্টির মধ্যে প্লেন থেকে নামার পর প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

আজ কক্সবাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া আরও বেশ কিছু কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

কক্সবাজার পৌঁছে প্রথমেই সদর থানার পিএমখালীতে অবস্থিত পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে ডুলাহাজরা সাফারি পার্কে উদ্বোধন করবেন, ‘সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’। 

এরপর সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতে। তারপর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার।  

বিকেলে চকরিয়ায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে কক্সবাজারের মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিরোধী দল দেশে অশান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার কক্সবাজারে এক জনসভায় এ কথা বলেন তিনি।
কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়ায় জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। প্রতিবেদনে তারেক রহমানের নাম...
সরকার গঠনের পর দ্বিতীয় দেশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনকে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ বৃহস্পতিবার চীনের ইউনান প্রদেশের কুনমিং-এ ৭ম চায়না-সাউথ...
বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার...
চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর এবং থানায় নিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর থেকে ফেরার পথে...
শক্তিমত্তা ও পরিসংখ্যানের বিচারে আগে থেকেই এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। মাঠের খেলাতেও তার প্রতিফলন দেখা গেল স্পষ্টভাবে। বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে...
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে মামলা দায়ের করেছে কলকাতার হেয়ার স্ট্রিট থানা। এক ভোট প্রচারসভায় দেওয়া তাঁর বক্তব্যকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর