রাজধানীতে চালকের মাথায় ইট ছুড়ে মোটরসাইকেল ছিনতাই, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

আপডেট : ১২ জুন ২০২৬, ০৩:১৬ পিএম

রাজধানীতে এক মোটরসাইকেল চালকের মাথায় ইট নিক্ষেপ করে গুরুতর আহত করার পর তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) নুরাঙ্গীর নাহিদ। তিনি জানান, সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ব্যবসায়িক বিষয় নিয়ে ভুক্তভোগী রাফির সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই বিরোধ চলছিল। কয়েক দিন আগে এ বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটিও হয়েছিল।

ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কালু, পারভেজ ও তাদের সহযোগীরা তাকে থামানোর চেষ্টা করে। কালু এতে ব্যর্থ হলে কিছু দূরে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরা ছুড়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে আহত রাফিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তাকে হাসপাতালের পুরোনো ভবনের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২৩ নম্বর শয্যায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দায়িত্বরত চিকিৎসকদের ভাষ্য, তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে কথা বলতে চাইলে তারা বলেন, ‘আমরা এখন রোগীকে নিয়ে খুবই উদ্বিগ্ন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। সবাই আমাদের রোগীর জন্য দোয়া করবেন।’

রাজধানীর রামপুরা এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার দুপুর দুইটার দিকে রামপুরা টিভি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে শেখ রসুল ওরফে রফিকুল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর মৌচাক এলাকায় বেল্লাল হোসেন তালুকদার নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ সোমবার রাতে একটি মারামারির সালিশ করতে গিয়ে তিনি নিহত হন।
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় এসি লাগানোর সময় ৬ তলা থেকে পড়ে শামীম হোসেন সাজু (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি নিউ কনফিডেন্স রেফ্রিজারেশন দোকনের মালিক এবং এসির মিস্ত্রি ছিলেন বলে জানা...
বিশ্বজুড়ে বিস্ফোরক অস্ত্রের হামলায় নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে ৫৬ শতাংশের মৃত্যুর জন্য ইসরায়েল দায়ী বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ‘বিস্ফোরক অস্ত্র পর্যবেক্ষণ’। সংস্থাটির...
খুলনায় ছেলের সামনে বিএনপি নেতা রফিক গাজীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর দক্ষিণ লবণচরা এলাকার মাথাভাঙ্গা কাজীর গলিতে এ ঘটনা ঘটে। নিহত রফিক গাজী বটিয়াঘাটা...
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজন চলাকালে প্রযুক্তিগত সমস্যার কারণে লাইভ সম্প্রচারে বিঘ্ন ঘটায় দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম টফি। বৃহস্পতিবার (১১ জুন) এক বিজ্ঞপ্তিতে...
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় শুরু হয়েছে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা। শুক্রবার মোংলা  উপজেলা...
লোডিং...

এলাকার খবর