কক্সবাজারে যেসব কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়ায় জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। প্রতিবেদনে তারেক রহমানের নাম উল্লেখ রয়েছে।

আপডেট : ১২ জুন ২০২৬, ০৫:২৮ পিএম

শনিবার একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া আরও বেশ কিছু কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

কক্সবাজার পৌঁছে প্রথমেই সদর থানার পিএমখালীতে অবস্থিত পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে ডুলাহাজরা সাফারি পার্কে উদ্বোধন করবেন, ‘সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’। 

এরপর সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতে। তারপর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার।  

বিকেলে চকরিয়ায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে কক্সবাজারের মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকার গঠনের পর দ্বিতীয় দেশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনকে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ বৃহস্পতিবার চীনের ইউনান প্রদেশের কুনমিং-এ ৭ম চায়না-সাউথ...
বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদে জামায়াতের...
সরকারের কাজের গতি বাড়াতে শিগগিরই চাকরিতে শূন্যপদ পূরণ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল...
সশস্ত্র বাহিনীর ইমেজ নষ্ট করতে দেশে-বিদেশে নানা সময় অপতৎপরতা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
লাইসেন্স বাতিলের পর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীরা অন্য হাসপাতালে যেতে শুরু করেছেন। একদিনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭৩ জন কমেছে। গুরুতর রোগীদের স্থানান্তর ও চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ...
রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মধুমতি বার্ষিক গেট-টুগেদার’। দিনব্যাপী এই মিলনমেলায় মধুমতি পরিবারের কর্মী, বিনিয়োগকারী এবং...
করদাতাদের আয়কর রিটার্ন দাখিলে উৎসাহিত করতে নতুন প্রণোদনা চালুর পরিকল্পনা করেছে সরকার। আগামী অর্থবছর থেকে সারা বছরই আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। তবে অর্থবছরের শুরুতেই রিটার্ন দাখিলকারীরা প্রণোদনা...
গাইবান্ধা শহর রক্ষা বাঁধের বিভিন্ন অংশ বৃষ্টির পানিতে ধসে গেছে। বাঁধে সৃষ্টি হয়েছে অর্ধশতাধিক ছোট বড় গর্ত। সংস্কারের অভাবে ২০১৯ সালে নির্মিত এই বাঁধ এখন হুমকির মুখে। বর্ষা মৌসুমে পানি বাড়লে যেকোনো...
লোডিং...

এলাকার খবর