স্থানীয় সরকার নির্বাচনে আচরণবিধি হালনাগাদে উদ্যোগ, কী বলছেন বিশ্লেষকেরা 

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৯:৪৯ এএম

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আচরণবিধি হালনাগাদ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ মাসের মধ্যেই জানাতে হবে মতামত। এরইমধ্যে খসড়ায় প্রার্থীর অঙ্গীকারনামা তুলে নেওয়ায় যোগ্যতার মাপকাঠি প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন অনেকেই।

তবে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টদের নির্বাচন করা ঠেকাতে সন্ত্রাসবিরোধী আইনের সঙ্গে নির্বাচনী আইনের সমন্বয় করার কথা বলছেন বিশেষজ্ঞরা। নির্দলীয় নির্বাচন হওয়ায় দলীয় ও ব্যক্তি পর্যায়ে অঙ্গীকারনামার প্রয়োজন নেই বলেও মনে করছেন অনেকেই।

সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটের প্রস্তুতি হিসেবে আচরণবিধি হালনাগাদ করছে কমিশন। এসব নির্বাচন দলীয় প্রতীকের পরিবর্তে হচ্ছে নির্দলীয়।

এরই অংশ হিসেবে ৫ স্তরের নির্বাচনের জন্য আলাদা আচরণবিধির খসড়ার বিষয়ে মতামত চেয়েছে ইসি। ৩০ জুনের মধ্যে জানাতে হবে এই মতামত। 

এবারের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কিংবা প্রার্থীর অঙ্গীকারনামা থাকছে না। ফলে নির্বাচনে সব দলের সমর্থকদের ব্যক্তি হিসেবে অংশ নেওয়ার সুযোগ থাকছে। 

নির্বাচন কমিশনের সাবেক যুগ্ম সচিব (আইন) ড. মোহাম্মদ শাহজাহান সাজু বলেন, যেহেতু এটি আর রাজনৈতিক পর্যায়ে নেই, কাজেই আওয়ামী লীগ, বিএনপি বা যারা যে দলের সমর্থক– তারা নির্দলীয় নির্বাচন করছে। যেহেতু প্রতীকে নির্বাচন হচ্ছে না, সেক্ষেত্রে কেউ যদি দলীয় পরিচয়ের বাইরে গিয়ে নির্বাচন করে, এতে সমস্যা হাওয়ার কথা না।

এদিকে, প্রার্থীর অঙ্গীকারনামার বিধান আচরনবিধিতে না থাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পদধারীদেরও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ তৈরী হবে, বলছেন বিশেষজ্ঞরা।

নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলিম বলেন, আমাদের যে সন্ত্রাসবিরোধী আইন, সেখানে কিন্তু ব্যক্তি পর্যায়ে অর্থাৎ নিষিদ্ধ সংগঠনে যারা জড়িত তাদের কথাও এখানে রেফার করা হয়েছে। কাজেই ইসিকে ওই আইনের সঙ্গে সমন্বয় করে কাজ করা দরকার। কোনো প্রার্থী যখন অঙ্গীকার করে, তখন তার মাথায় ঢোকে এটা তাকে মানতে হবে। কাজেই এটা রাখতে পারলে ভালো হয়। 

খসড়া আচরণ বিধিমালায় নির্বাচনে পোষ্টার ব্যবহার নিষিদ্ধকে যথাযথ মনে করছেন বিশেষজ্ঞরা। সংক্ষেপিত করা হয়েছে মাইকের ব্যবহার। জাতীয় সংসদ নির্বাচনের মত স্থানীয় সরকার নির্বাচনেও আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি।

ঠাকুরগাঁও উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হচ্ছে না, তবে জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ ফোর্স থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ সোমবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে। 
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপ কবে হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর