যানবাহনে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ বাধ্যতামূলক: বিআরটিএ

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম

সড়কে শৃঙ্খলা আনতে যানবাহনে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগ সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ফিটনেস অনুপযোগী, ঝুঁকিপূর্ণ, ক্ষতিগ্রস্ত মোটরযান সড়ক ও মহাসড়কে চালানো যাবে না। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংচটা, জরাজীর্ণ, বিবর্ণ বা পরিবেশ দূষণকারী যানবাহনও সড়কে চালানো যাবে না। এ ধরনের যান চলাচল বন্ধে মালিক ও চালকদের নির্দেশনা মানার অনুরোধ করা হয়েছে। 

আরেক বিজ্ঞপ্তিতে, বিভিন্ন সেতুর টোল প্লাজায় স্বয়ংক্রিয় টোল আদায়ের জন্য ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যবস্থায় টোল আদায়ে মোটরযানে সংযুক্ত আরএফআইডি ট্যাগ বাধ্যতামূলকভাবে ব্যবহার করা হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ প্রস্তুত হওয়ার পর এসএমএস পাওয়ার পরও অনেক মোটরযান মালিক নির্ধারিত বিআরটিএ সার্কেল অফিস থেকে সেগুলো সংযোজন করছেন না। এতে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা এবং স্বয়ংক্রিয় টোল আদায় কার্যক্রমে বিঘ্ন ঘটছে। 

দ্রুত আরএফআইডি ট্যাগ সংযোজন না করা হলে, মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছে বিআরটিএ। 

আসন্ন জলবায়ু সম্মেলন কপ ৩১-এ বাংলাদেশের প্রস্তুতি ও অগ্রাধিকার নির্ধারণের লক্ষ্যে জলবায়ু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত...
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণমাধ্যমকর্মীদের ওপর সশস্ত্র হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি হামলায় জড়িতদের...
প্রতিকূল আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী এলাকায় আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর প্রক্রিয়ায় বিঘ্ন হয়েছে। যার ফলে বৃহস্পতিবার থেকেই...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর