রাজস্ব আদায়ে চ‍্যালেঞ্জের সাথে আছে সম্ভবনাও: এনবিআর চেয়ারম্যান

রাজস্ব আদায়ে চ‍্যালেঞ্জের সাথে অপার সম্ভবনাও রয়েছে। সততা ও আন্তরিকতার সাথে কাজ করলে যথাযথ রাজস্ব আদায় সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব।

আপডেট : ৩০ জুন ২০২৬, ০২:২৫ পিএম

রাজস্ব আদায়ে চ‍্যালেঞ্জের সাথে অপার সম্ভবনাও রয়েছে। সততা ও আন্তরিকতার সাথে কাজ করলে যথাযথ রাজস্ব আদায় সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব।

আজ মঙ্গলবার সচিবালয়ে বিদায়ী চেয়ারম্যানকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজস্ব আদায়ের ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

নবনিযুক্ত এনবিআর চেয়ারম্যান বলেন, সবাইকে দেশের জন‍্য কাজ করার আহ্বান জানাচ্ছি। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দেশের ১৮ কোটি মানুষ কাজ করলে দেশ অনেক এগিয়ে যাবে।

রাজস্ব আদায় নিয়ে এক প্রশ্নের জবাবে আহসান হাবিব বলেন, চ‍্যালেঞ্জ যেমন আছে তেমনি দেশের অপার সম্ভবনা রয়েছে। 

এ সময় বিদায়ী চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘রাজস্ব আদায় চ্যালেঞ্জের, তবে তা অসম্ভব নয়।’ রাজস্ব আদায় বাড়ানোর জন্য সবকিছু ডিজিটালাইজড করার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, ডিজিটালাইজড করলে কর আদায় সহজ হবে।

মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে...
প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। আজ রোববার রাজধানীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ...
বাংলাদেশ থেকে মালেশিয়া সরকার দুই লাখ শ্রমিক নেবে। সেপ্টেম্বর মাস থেকে এ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোবাবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার...
গুমের অভিযোগ তদন্ত করার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে না দিয়ে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর তদন্তভার দিতে হবে এবং তা আইনে উল্লেখ করতে হবে। এমন দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর