জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ। ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন এবং শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানীতে জুলাই জাতীয় সম্মেলন যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনে চলছে। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রক্তাক্ত জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘সবার আগে বাংলাদেশ’। 

অনুষ্ঠানে অংশ নিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ, একইসঙ্গে জাতীয় ঐক্যের গুরুত্বের কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা।

‘জুলাই ২৪ শহিদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলের অর্জন নয়, বরং সকল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন। তিনি শহীদ ও আহতদের...
আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে আজ বৃহস্পতিবার সকালে নজরুল বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। এসময় একযোগে দেশের ৬৪ জেলা ও ৭৪ উপজেলার কর্মসূচির উদ্বোধন...
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আগের অবস্থানেই রয়েছে বেইজিং। এ প্রকল্প বাস্তবায়নে সব ধরনের কারিগরিসহ অন্যান্য সহযোগিতা করতে দেশটি প্রস্তুত বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের পার্লামেন্টের বৈদেশিক সম্পর্ক বিষয়ক ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) একটি প্রতিনিধি দল।...
তেহরানের মোসাল্লা এলাকায় আয়াতুল্লাহ আলী খামেনির শোক সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেয়। ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস হোক’ ও ‘প্রতিশোধ’...
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ উপস্থিত হয়েছেন তেহরানের মোসাল্লা এলাকায়। শনিবার থেকে শুরু হয়েছে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়েছে। 
রাজধানীর চকবাজারের আশিক টাওয়ারের খাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার পৌনে দেড়টার দিকে ওই ভবনের তৃতীয় তলার দোকানে আগুন লাগে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর