জুলাই অভ্যুত্থান একক কারও অর্জন নয়: প্রধানমন্ত্রী

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলের অর্জন নয়, বরং সকল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন। তিনি শহীদ ও আহতদের রাষ্ট্রীয় মূল্যায়নের আশ্বাস দেন এবং জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০২:২৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থান একক কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের নয়, এটি দল-মত নির্বিশেষ গণতন্ত্রকামী সবার অর্জন। শনিবার দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা কোনো একক রাজনৈতিক দলের নয়। স্বৈরাচারের অবশ্যই বিচার হবে। তবে বিচারের নামে কোনো অবিচার করবে না বর্তমান সরকার।’

জুলাই শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গেল ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে হতাহত সবাইকে রাষ্ট্র অবশ্যই মূল্যায়ন করবে। জুলাই গণঅভ্যুত্থানে হতাহত সবাইও অবশ্যই রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে।কোনো বিভক্তি নয়, সবাইকে ঐকবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে।’

অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মান জানাতে জুলাই স্মৃতি স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে অংশ নেন জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যরা। এ সময় তারা গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ আর জাতীয় ঐক্যের গুরুত্বের কথা তুলে ধরেন।

  

 

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ। ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ...
আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে আজ বৃহস্পতিবার সকালে নজরুল বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। এসময় একযোগে দেশের ৬৪ জেলা ও ৭৪ উপজেলার কর্মসূচির উদ্বোধন...
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আগের অবস্থানেই রয়েছে বেইজিং। এ প্রকল্প বাস্তবায়নে সব ধরনের কারিগরিসহ অন্যান্য সহযোগিতা করতে দেশটি প্রস্তুত বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের পার্লামেন্টের বৈদেশিক সম্পর্ক বিষয়ক ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) একটি প্রতিনিধি দল।...
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত, ট্রান্সফার বা বদলে আমি বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সাথে। দুর্নীতি ঘুষ বাণিজ্য...
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ...
আশপাশের কোথাও আগুন ছড়ায়নি। আগুন লাগার কারণ জানা যায়নি। কমিটি গঠন করে কারণ জানানো হবে। অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। ভিড়ের জন্য আগুন নেভাতে অনেক বেগ পেতে হয়েছে।
তেহরানের মোসাল্লা এলাকায় আয়াতুল্লাহ আলী খামেনির শোক সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেয়। ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস হোক’ ও ‘প্রতিশোধ’...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর