আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে আজ বৃহস্পতিবার সকালে নজরুল বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। এসময় একযোগে দেশের ৬৪ জেলা ও ৭৪ উপজেলার কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কবি নজরুলের জীবন ও দর্শন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। কবির সৃষ্টিশীল কাজ তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা নজরুল। জানান, কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করা হবে।



