ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনে প্রধানমন্ত্রীর নির্দেশ: মীর শাহে আলম

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে লবণাক্ত পানি শোধনের নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৩:৪৯ পিএম

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে লবণাক্ত পানি শোধনের নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, নদীর মোহানা চাঁদপুর ও সমুদ্র উপকূল মোংলায় ফিজিবিলিটি স্টাডির জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত পানি সারাদেশে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। 

আজ মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। বৈঠক শেষে এসব কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরের ৭৪ শতাংশ পানিই ভূগর্ভস্থ উৎস থেকে তোলা হয়, যা ঝুঁকিপূর্ণ। 

তিনি বলেন, মেঘনা নদী থেকে পানি আনার জন্য ১৬ হাজার কোটি টাকার ‘সায়েদাবাদ প্রকল্প’ বাস্তবায়ন হচ্ছে। এর মাধ্যমে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা হবে। এই প্রকল্পে ডেনমার্ক সরকার প্রায় ৪ হাজার ৫০০ শ কোটি টাকা দিয়ে সহযোগিতা করবে।

এছাড়া ডেনমার্ক সরকার রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টের জন্য ১০০ কোটি টাকা দিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আগামী সপ্তাহে ইসিতে বৈঠক হবে।

মুখে নয়া বন্দোবস্তের কথা না বলেও নীরবে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তনের কাজটি করছেন বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর...
আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়ার প্রস্তাব রেখে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের...
প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দেন। এ বিষয়ে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন...
দেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। রেকর্ড দরপতন ঘটেছে রিয়ালের। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে এই...
চাঁদপুরে গত কয়েক মাসে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি ট্রান্সফরমার চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ...
বিগত আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা সংকট সমাধানে সচেষ্ট ছিল না বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন। এসময়...
কোনোরকম চক্রান্ত-ষড়যন্ত্র করে কেউ বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করব...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর