কাজে অগ্রগতি না দেখালে ব্যবস্থা নেওয়া হবে, পুলিশ কর্মকর্তদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৪:২৯ পিএম

সন্ত্রাস-চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে অগ্রগতি দেখাতে না পারলে সেসব পুলিশ কর্মকর্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ বাহিনীর ত্রৈমাসিক সভা শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধারে র‍্যাবের নেতৃত্বে বিশেষ ইউনিট গঠন করেছে সরকার।

রাজারবাগে ত্রৈমাসিক সমন্বয় সভায় সারা দেশ থেকে যোগ দেন পুলিশ বাহিনীর শীর্ষ পদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে গত তিন মাসে দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনার চিত্র তুলে ধরা হয়।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে এরইমধ্যে মাঠে নেমেছে পুলিশের বিশেষ ইউনিট। 

মন্ত্রী বলেন, ‘লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা বিশেষ একটি ইউনিট গঠন করেছি। বিভিন্ন সংস্থার ইনটেলিজেন্স সাপোর্ট নিয়ে তারা ইতোমধ্যে কাজে নেমে গিয়েছে এবং এই কাজ আরও জোরদার করার জন্য আমরা পরামর্শ দিয়েছি।’ 

সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ পুরস্কার ঘোষণার কথা উল্লেখ করেন মন্ত্রী। বিভিন্ন শ্রেণির অস্ত্রের জন্য সর্বন্ম্নি ১০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত পুরমস্কার পাবেন সন্ধানদাতা। এসময় নির্ধারিত সময়ের মধ্যে মাদক ও অস্ত্র উদ্ধারে ব্যর্থ হলে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সময়সীমা বেঁধে দিয়েছি। যে সমস্ত কর্মকর্তা এই চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক নিয়ন্ত্রণের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে পারবে না, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণের প্রত্যাশা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ করতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্য অর্জনে...
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর