আগামী এপ্রিলে চালু হচ্ছে কমলাপুর মেট্রো স্টেশন

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৯:০২ পিএম

রাজধানীর মেট্রোরেলের এমআরটি-৬ প্রকল্প এবার পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে। আগামী বছরের এপ্রিলে বাণিজ্যিকভাবে চালু হচ্ছে কমলাপুর মেট্রো স্টেশন। এর আগে জানুয়ারি থেকে শুরু হবে পরীক্ষামূলক ট্রেন চলাচল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কমলাপুর স্টেশনের পিলার ও উড়ালপথ নির্মাণের কাজ শেষ হয়েছে। বর্তমানে রেললাইন স্থাপনের কাজ চলছে। অবকাঠামো, বিদ্যুৎ ও নেটওয়ার্ক স্থাপনের কাজ চলতি বছরের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জানুয়ারি থেকে পরীক্ষামূলক চলাচল শুরু হবে এবং এপ্রিলে যাত্রীদের জন্য স্টেশনটি উন্মুক্ত করা হবে।

দেশের প্রথম মেট্রোরেল লাইন পুরোপুরি চালু হলে রাজধানীর যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলে আশা করছেন যাত্রীরা।

বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামানের মতে, কমলাপুর স্টেশন চালু হলে শুধু নগরবাসী নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে ঢাকায় আসা যাত্রীরাও সরাসরি মেট্রোরেল ব্যবহারের সুযোগ পাবেন।

তবে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে কার্যকর রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি-৬ লাইনের মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। কমলাপুর স্টেশন চালু হলে এ রুটে মোট স্টেশনের সংখ্যা হবে ১৭টি। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী মেট্রোরেলে প্রতিদিন ৪ লাখের বেশি যাত্রী যাতায়াত করছেন।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও...
আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬, যা ১৫ মার্চ পর্যন্ত চলবে। এবারের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ২টা নাগাদ আনুষ্ঠানিকভাবে মেলার...
মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতির সুবিধা অব্যাহত থাকবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তাঁদের দাবি আদায়ের আশ্বাস পেয়ে আজ কর্মবিরতি স্থগিত রাখার ঘোষণা দেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। তবে ১৮ ডিসেম্বর বোর্ড...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর