ইউপি নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে ইসিতে বৈঠক 

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 

আজ মঙ্গলবার বেলা ১১টায় এই সভা শুরু হয়। সভায় অন্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। 

এতে স্থানীয় সরকার পরিষদের বিদ্যমান আইন পর্যালোচনা করার কথা আছে। এর আগে সরকারের মন্ত্রীরা জানিয়েছেন, সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন আয়োজন শুরু করতে চায় সরকার। 

জাতীয় সংসদে স্থানীয় সরকার পরিষদের সংশোধিত আইন পাশের পর ইসি নির্বাচন আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে অংশীজনদের মতামত চায়। সেই মতামত পর্যালোচনা করে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা চূড়ান্ত করতে যাচ্ছে কমিশন। 

নির্বাচন কমিশনাদের কেউ কেউ এরই মধ্যে বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রথমে করা হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
বৈঠকের শুরুতে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা খাতে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী করতে বাংলাদেশকে প্রয়োজনীয়...
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আচরণবিধি হালনাগাদ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ মাসের মধ্যেই জানাতে হবে মতামত। এরইমধ্যে খসড়ায় প্রার্থীর অঙ্গীকারনামা তুলে নেওয়ায় যোগ্যতার মাপকাঠি প্রশ্নবিদ্ধ হবে...
এ বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর