জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সৌধের পরিদর্শন বইতে সাক্ষর করেন।

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম

সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সৌধের পরিদর্শন বইতে সাক্ষর করেন।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সড়ক পথে এসে সাভার জাতীয় স্মৃতিসৌধে ১১ টা ৪০ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পরিদর্শন বইতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধান, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে সড়ক পথে তিনি ঢাকায় ফিরে যান।

এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমনে জাতীয় স্মৃতিসৌধের ফটকের পাশে সাভার ও ধামরাইয়ের হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে তাকে স্বাগত জানান।

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর কার্যালয় ও সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন। আজ দুপুরে স্ত্রী রেবেকা সুলতানাকে সঙ্গে নিয়ে বঙ্গভবন ছাড়েন তিনি। 
সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীর বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তাঁর আগমন ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। পাশাপাশি ঢাকা...
সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বঙ্গভবন ছাড়তে পারেন বলে জানিয়েছে বঙ্গভবনের একটি বিশ্বস্ত সূত্র। উঠবেন রাজধানীর গুলশানে নিজের বাসায়। 
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই ২০২৬ তারিখে রাষ্ট্রপতির পদ ত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত...
এ বছর রাজস্ব থেকে কোনো অর্থ খরচ না করেই বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করেছে সরকার। আগামী বিশ্বকাপকে লাভজনক পর্যায়ে নেওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 
বিএনপি নেতৃত্বাধীন সরকারের মাত্র ৫ মাসেই অনেক ধরনের কথা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হজে যেতে পারবেন না ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা। আজ রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব‍্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর