সুন্দরবনের আন্দারমানিকে ১৫ মিনিট ঘুরে গেল রয়েল বেঙ্গল টাইগার

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম

সুন্দরবনে বন্যপ্রাণীর প্রজনন মৌসুম উপলক্ষে তিন মাসের জন্য বনজীবী ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকায় প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে বনের বন্যপ্রাণীরা। এরই মধ্যে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক টহল ফাঁড়ি ও ইকো-ট্যুরিজম কেন্দ্র এলাকায় একটি প্রাপ্তবয়স্ক রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে। প্রায় ১৫ মিনিট এলাকাজুড়ে ঘোরাফেরা করে বাঘটিকে আবার গভীর অরণ্যে ফিরে যেতে দেখা যায়।

বৃহস্পতিবার সকালে আন্দারমানিক টহল ফাঁড়ির এক বনরক্ষী প্রথমে বাঘটিকে দেখতে পান। পরে তিনি দ্রুত বন অফিসে আশ্রয় নেন। এ সময় অন্য বনরক্ষীরাও নিরাপদ স্থানে অবস্থান নেন। দূর থেকে এক বনরক্ষী প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন।

ভিডিওতে দেখা যায়, বনের ভেতর থেকে বেরিয়ে আসা বাঘটি আন্দারমানিক টহল ফাঁড়ি এলাকায় প্রবেশ করে কিছুক্ষণ বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। পরে ইকো-ট্যুরিজম কেন্দ্রের পাশ দিয়ে আবার গভীর বনে ফিরে যায়।

উল্লেখ্য, গত ১২ জুন হরিণ শিকারিদের পাতা ফাঁদে আহত হওয়া একটি পূর্ণবয়স্ক বাঘিনীকে ছয় মাস চিকিৎসা শেষে একই আন্দারমানিক এলাকায় অবমুক্ত করা হয়েছিল।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম উপলক্ষে গত ১ জুন থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে বনজীবী ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। মানুষের উপস্থিতি ও কোলাহল না থাকায় বন্যপ্রাণীরা এখন অনেক বেশি স্বাভাবিকভাবে বিচরণ করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে একটি রয়েল বেঙ্গল টাইগার আন্দারমানিক বন অফিস চত্বরে প্রবেশ করে প্রায় ১৫ মিনিট অবস্থান করে। পরে সেটি নিরাপদে বনের গভীরে ফিরে যায়।’

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, পুকুরে ডুবে নিখোঁজের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায়...
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হলের ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।...
খুলনার পাইকগাছায় রান্না করার পর মাংস রং সবুজ রঙ ধারণ করেছে। পরে কড়াইসহ সেই মাংস ইউএনও অফিস ও থানায় যাওয়া হলো। তবে কেউ এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে...
মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে পড়েন ৪৫ বছর বয়সী ইসরাফিল দাড়িয়া। সকাল ৬টার দিকে তাকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই...
রপ্তানিমুখী শিল্পে আমদানি নির্ভরতা কমাতে জাতীয় কেমিক্যাল নীতি প্রণয়নের দাবি জানিয়েছে ব্যবসায়ী সংগঠন ঢাকা চেম্বার। শনিবার মতিঝিলে আয়োজিত এক সেমিনারে ব্যবসায়ী নেতারা আরও বলেন, তৈরি পোশাক, ওষুধ,...
বঙ্গোপসাগরে টানা ৩৬ দিন ভাসমান অবস্থায় থাকা একটি বিদেশি ড্যানিশ ফিশিং বোট এবং তাতে থাকা শ্রীলঙ্কার দুই জেলেকে উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালীর জেলেরা।
পটুয়াখালীর বাউফলে সরকারি একটি নিয়োগ পরীক্ষা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরীক্ষা চলাকালে অননুমোদিত ব্যক্তির প্রবেশ, বাইরে থেকে ভিডিও ধারণ এবং নিয়োগে প্রভাব বিস্তারের অভিযোগকে কেন্দ্র করে মুখোমুখি...
কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে বাবা ও ছে‌লে‌কে ছুরিকাঘাতের অভিযোগে উঠে‌ছে ট্রেনের এক স্টাফের বিরু‌দ্ধে। শনিবার দুপুরে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর