একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১২:৩৮ পিএম

২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলের আচরণ নিয়ে যখন ফিফার তদন্ত চলছে, ঠিক সে সময় দলটির ‘পেশাদারিত্বের’ প্রশংসা করে নতুন বিতর্কে জড়িয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে পাঠানো ইনফান্তিনোর একটি ব্যক্তিগত চিঠি প্রকাশ্যে এসেছে। সেখানে বিশ্বকাপে আর্জেন্টিনা দলের পারফরম্যান্স, খেলোয়াড়দের পরিশ্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন ফিফা প্রধান।

তবে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ স্পেনের কাছে ফাইনালে হারের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে বর্তমানে তদন্ত করছে ফিফা। একদিকে আর্জেন্টিনা ফুটবলারদের বিশৃঙ্খল আচরণ নিয়ে ফিফার তদন্ত, অন্যদিকে আলবিসেলেস্তেদের পেশাদারিত্বের জন্য ইনফান্তিনোর ধন্যবাদ- অনেকেই দুটি বিষয়কে সাংঘর্ষিক হিসেবে উল্লেখ করেছেন।

তা ফিফা কেন আর্জেন্টিনাকে নিয়ে তদন্ত করছে? এর বেশ কয়েকটি কারণ থাকলেও সবচেয়ে সাম্প্রতিক ছিল ফাইনাল ম্যাচের শেষ বাঁশির বাজার পরের ঘটনা। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ আছে, ওই সময় লিয়ান্দ্রো পারেদেস স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে সংঘর্ষে জড়ান। এ ঘটনায় ফিফা তদন্ত শুরু করেছে।

এই তদন্ত চলাকালেই এএফএ সভাপতি তাপিয়াকে ধন্যবাদ জানানো ইনফান্তিনোর চিঠি সামনে এসেছে। শুরুতে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে প্রকাশিত এ চিঠির সত্যতা যাচাই করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। ওই চিঠিতি ইনফান্তিনো লিখেছেন, ‘আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্স এই বিশ্বকাপকে অসাধারণ একটি আয়োজনে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

আর্জেন্টিনার প্রশংসা করে ওই চিঠিতে ফিফা সভাপতি আরও লিখেছেন, ‘এই ধরনের সাফল্য আসে ধারাবাহিক পরিশ্রম, পেশাদারিত্ব, খুঁটিনাটির প্রতি মনোযোগ, পাশাপাশি আবেগ, নিবেদন ও ভালোবাসা থেকে।’ চিঠিতে ইনফান্তিনো আর্জেন্টিনার খেলোয়াড়, কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ ও সমর্থকদেরও অভিনন্দন জানান।

তবে ফিফা সভাপতির এই মন্তব্যের সঙ্গে সাম্প্রতিক বিতর্কের বিষয়টি অনেকের কাছেই সাংঘর্ষিক মনে হচ্ছে। বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার খেলার ধরন নিয়েও সমালোচনা হয়েছিল। দলটির বিরুদ্ধে প্রতিপক্ষকে উসকানি দেওয়া, সময় নষ্ট করা এবং রেফারির সিদ্ধান্ত প্রভাবিত করার চেষ্টা করার অভিযোগ ওঠে। বিশেষ করে ফাইনালের পরের ঘটনা নিয়ে ফিফার তদন্তের পাশাপাশি সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও আর্জেন্টিনার আচরণ নিয়ে আলোচনা হয়েছিল। সেই ম্যাচে জুড বেলিংহামের সঙ্গে রেফারির সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। ফাইনালে হারের পর আর্জেন্টিনার কিছু খেলোয়াড় ও সমর্থকদের উদযাপন নিয়েও সমালোচনা হয়। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার ব্যবহারের ঘটনাও বিতর্ক তৈরি করেছিল।

এদিকে, ফিফার তদন্তের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে একদিকে আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্ত, অন্যদিকে ইনফান্তিনোর প্রশংসা— দুই বিষয় মিলিয়ে বিশ্ব ফুটবলে নতুন আলোচনা তৈরি হয়েছে।

বিশ্বকাপ ব্যর্থতার পর পোকার টুর্নামেন্টে অংশগ্রহণ করে আরও বেশি সমালোচিত হতে থাকেন নেইমার। তবে মাঠে ফিরেই সমালোচনার জবাব দিয়েছেন ব্রাজিল তারকা। জোড়া গোল করে ক্লাব সান্তোসের হার ঠেকিয়েছেন তিনি।
এবারের বিশ্বকাপেই লিওনেল মেসিকে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে শেষবার দেখা যাবে, এতদিন এ ধারণাই ছিল ভক্তদের। ৩৯ বছর বয়সেও সব সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে সবাইকে তাক...
৪১ বছর বয়সী মহাতারকার মলিন পারফরম্যান্স নিয়ে সমালোচনা কম হয়নি। পর্তুগালও বিদায় নিয়েছে বিশ্বকাপের শেষ ষোলো থেকে। অনেকেই সমালোচনা করতে থাকেন, বিশ্বকাপে না খেললেই ভালো করতেন রোনালদো!
বিষয়টি নিশ্চিত করে খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করার বিষয়ে আমি বেশ কিছুদিন ধরেই তামিমের (বিসিবি সভাপতি) সঙ্গে আলোচনা করছিলাম। আমাকে দুই বছরের চুক্তি দেওয়া হয়েছে।’
সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সৌধের পরিদর্শন বইতে সাক্ষর করেন।
হজে যেতে পারবেন না ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা। আজ রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব‍্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন যা যা সুবিধা পাওয়ার সবই পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর