মিড–ডে মিল জাতীয়ভাবে শুরু হবে আগামী বছর: ববি হাজ্জাজ

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৮:৪১ পিএম

প্রাথমিক বিদ্যালয়ে মিড–ডে মিলের পাইলট প্রকল্প চলমান উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন,  ২০২৭ সাল থেকে তা জাতীয়ভাবে দেশব্যাপী শুরু হবে। রোববার বিকেলে সিলেট বিভাগের বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালা শেষে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন মিড ডে মিলের পাইলট প্রকল্প চলমান রয়েছে। সাতাশ সালের শুরুতে এ প্রকল্প জাতীয়ভাবে দেশব্যাপী শুরু হবে।

এসময় ববি হাজ্জাজ আরও বলেন, বিভিন্ন বিদ্যালয়ের মিড–ডে মিলের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। সেগুলো সঙ্গে সঙ্গেই পরিবর্তন করে দেওয়া হয়েছে। বর্তমানে এ কার্যক্রমের পাইলট প্রকল্প চলছে। পাইলট প্রকল্পে এ কার্যক্রমের ভুল–ত্রুটি পর্যবেক্ষণ করা হবে। পাইলট প্রকল্পের সফলতার ওপর ভিত্তি করে সাতাশ সালে দেশব্যাপী এ কার্যক্রম শুরু করা হবে। 

বেসরকারি বিদ্যালয়গুলো নীতিমালার মধ্যে নিয়ে আসা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব স্কুলের কারিকুলাম, টিচার কোয়ালিটিসহ অন্যান বিষয়ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরাসরি নজরদারির আওতায় আনা হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। 

প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুর রহিম।

সিলেট নগরীর পিটিআই ভবনে দিনব্যাপী চলে কর্মশালাটি। সিলেট থেকে শুরু হওয়া এ কর্মশালা পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগেই অনুষ্ঠিত হবে বলে জানান সংশ্লিষ্টরা।

ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ করে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য...
সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অতীত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন সচল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
রাজধানীতে পাওয়া অজ্ঞাত মরদেহের বেশিরভাগ হত্যার শিকার বলে জানয়েছেন মানবাধিকার কর্মীরা। বিশ্লেষকদের মতে, শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতার ঘাটতি-সমন্বিত তথ্যভাণ্ডারের অভাব এবং উন্নত প্রযুক্তির সীমিত...
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন,‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌'‌ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। বুকের পাটা থাকলে এখন আসেন। আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, আইনের আওতায়...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর