ভারপ্রাপ্ত স্পিকারের নামে ভুয়া চিঠি, সতর্ক করে বিজ্ঞপ্তি

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম

বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের (ডেপুটি স্পিকার) স্বাক্ষর, দাপ্তরিক প‍্যাড, সরকারি লোগো, স্মারক নম্বর ইত্যাদি জাল করে ডিও পত্র তৈরি ও বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তরে পাঠিয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার বিষয়টি বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, উল্লেখিত পত্রটি জাতীয় সংসদ কর্তৃক ইস্যুকৃত নয় এবং এর সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় সংসদের নাম, লোগো, প‌্যাড বা অন্যান্য সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা একটি আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আসার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন‍্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ডেপুটি স্পিকারের প্যাড–স্বাক্ষর জাল করে তৈরি পত্রের ছবি। ছবিটি সংগৃহীত

ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় সংসদের নামে প্রাপ্ত ডিও/সরকারি পত্র কোনো কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করে সত‍্যতা যাচাইয়ের জন‍্য সর্বসাধারণ, সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকলের প্রতি জাতীয় সংসদ সচিবালয় কর্তৃপক্ষ কতৃক অনুরোধ জানিয়েছে।

কোন আইনের পরিবর্তন দরকার মনে হলে সেটা ড্রাফট করে আইনমন্ত্রনালয়ে পাঠানোর আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মাদ আসাদুজ্জামান। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 'ল ফেস্ট' অনুষ্ঠানে...
ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন এমপির সভাপতিত্বে এ বৈঠক হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। আজ শুক্রবার শুক্রবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ...
ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ...
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহের জের ধরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারে প্রবাস ফেরত এক যুবকসহ মোট পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন। 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ বিভিন্ন থানা এলাকায় শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ১১৪ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে এক প্রেস...
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন তাওহীদ হৃদয়, জায়গা হয়নি তাসকিন আহমেদ ও অমিত হাসানের।  জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকটা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর