ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। আজ শুক্রবার শুক্রবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি জানান, সংসদের তৃতীয় অধিবেশন ৬টি বিল পাস হয়েছে। ১২৪টি নোটিশের ওপর আলোচনা হয়েছে। ১৬৭৮টি প্রশ্নের আলোচনা হয়েছে। গত পাঁচ মাসে হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে সরকার।
চিফ হুইপ বলেন, এবার অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ও সম্পত্তি হস্তান্তর আইন পাস হয়, যা গণমানুষ ও বৃদ্ধ বাবা-মা সুরক্ষার জন্য। তবে এই আইন পাস নিয়ে বিরোধীদলের বিরোধিতা দুঃখজনক।
তিনি বলেন, দেশে সারের সংকট নেই। দেশে ১৬ লাখ টন সার অতিরিক্ত মজুদ রয়েছে। তবে, সরবরাহে কিছু সমস্যা হতে পারে।



