শেখ হাসিনাকে ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০১:৩৩ পিএম

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সরকার ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, আমরা শেখ হাসিনাকে ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চাই। একই সাথে সব ধরনের আইনগত অধিকার তিনি পাবেন; তাও বলছি।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারী অনেকে আছেন। চাইলেই সবাইকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের নির্দেশ অমান্য করা হবে। বিরত থাকার আহ্বান জানাবো। প্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে।

জাহেদ উর রহমান বলেন, এই সরকার কোনো জিও পলিটিক্যাল চাপে নেই। কোনো সংকট নেই। আগের সরকার কিছু দেশের সাথে ক্ষমতায় থাকার জন্য নেগোসিয়েশন করে থাকতো; কিন্তু এই সরকারের তা নেই। কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে এই সরকার।

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকারের কিছু করার নেই। তিনি প্রসেস শুরু করলে সরকার পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে শুরু হবে এ বৈঠক। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ভারতের মাটিতে প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ সোমবার...
বিরোধীদল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ...
তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড় এনে দিয়েছে অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে ঘিরে দেওয়া একটি বিতর্কিত মন্তব্য। রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে অভিযোগ,...
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ববিতা দীর্ঘদিন পর অভিনেতা জাফর ইকবালের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, তাঁদের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল, তবে কখনোই বিয়ে বা...
দেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে যায বেড়ে। তিন থেকে চারশত টাকা কেজি দরে বিক্রি হয় কাঁচা মরিচ। বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দেওয়ায় বেনাপোল স্থলবন্দর...
মাগুরা-যশোর মহাসড়কের জাগলা এলাকায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলও বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর