৭০ হাজারের বেশি রোহিঙ্গার পাসপোর্ট মীমাংসিত বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম

সৌদি আরবে অবস্থানরত ৭০ হাজারের বেশি রোহিঙ্গার পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্তটি মীমাংসিত একটি বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। 

প্রতিমন্ত্রী বলেন, ৭০ হাজারের বেশি রোহিঙ্গার পাসপোর্ট মীমাংসিত বিষয়। এটা নিয়ে সৌদিতে বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে।  

তিনি বলেন, সৌদি আরবে সফরে যাওয়ার আগ্রহ আছে প্রধানমন্ত্রীর। যেকোনো সুবিধাজনক সময়ে এ সফর হবে। 
শামা ওবায়েদ বলেন, সৌদি আরব বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রা যোগ করবে। মৎস, আইটি ও নবায়নযোগ্য জ্বালানিতে সৌদি আরব বিনিয়োগ করতে আগ্রহী। 

তিনি জানান, মধ্যপ্রাচ্যে নিহত বাংলাদেশিদের স্মরণ করেছেন তারা। দক্ষ শ্রমশক্তি নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব আমন্ত্রণ জানিয়েছে। সৌদি প্রিন্সকেও আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সরকার ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সৌদি আরব নেতৃত্বাধীন নৌ সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ শুধু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে এখনো কোনো করণীয় নির্ধারণ করা হয়নি। আজ সোমবার বিকেলে...
ভারতের মাটিতে প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ সোমবার...
বিরোধীদল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই...
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনের কাছে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত...
তীব্র গ্যাস সংকট আর লোডশেডিংয়ে বড় ধরনের ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামের শিল্প মালিকরা। পর্যাপ্ত জ্বালানির অভাবে দিনের বড় সময় যাচ্ছে উৎপাদন বিহীন। একই সাথে গ্যাস সংকটের প্রভাব পড়েছে জনজীবনের প্রতিটি...
আজ সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।...
খাগড়াছড়ির সিঙ্গিনালায় এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শরিফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এ ঘটনা ঘটে।  
লোডিং...

এলাকার খবর