নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বিরোধী দলকে বৈঠকে আসতে হবে: সালাহউদ্দিন আহমদ

বিরোধীদল কোনো বিষয়ে নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে এসে প্রস্তাব দিতে হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার সংসদ ভবনে সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, উচ্চকক্ষের সদস্যদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করার নতুন প্রস্তাব এসেছে। 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পিএম

বিরোধীদল কোনো বিষয়ে নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে এসে প্রস্তাব দিতে হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার সংসদ ভবনে সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, উচ্চকক্ষের সদস্যদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করার নতুন প্রস্তাব এসেছে। 

রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সুশীল সমাজসহ জুলাই আন্দোলনে সম্পৃক্তদের সঙ্গে ধারাবাহিক আলোচনায় বসছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি।

সেই ধারাবাহিকতায় শনিবার জাতীয় সংসদ ভাবনে আমন্ত্রণ জানানো হয়, সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের। বৈঠকে ছিলেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং অ্যার্টনি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ ৪৪ জন। 

৬ ঘণ্টার বৈঠক শেষে বিশেষজ্ঞরা জানান, সংবিধান সংশোধন কমিটি ও সংস্কার পরিষদ নিয়ে যে রাজনৈতিক বিরোধ তা কাঙ্ক্ষিত নয়।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘এখন এটা রাজনৈতিক বিতর্ক আর বিরোধের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ হবে নাকি সংবিধান সংশোধন কমিটি হবে; এটা একটি রাজনৈতিক বিরোধ। এটাতে আমি যেতে চাচ্ছি না। তবে আমি এখন ব্যক্তিগতভাবে মনে করি সংবিধানের যেকোনো পরিবর্তনই একটা সংস্কার, যদি সেটা ইতিবাচক হয়।’  

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমরা সবার কাছে একটি গ্রহণযোগ্য পরিবর্তন চাচ্ছি। কমিটির যারা দায়িত্বে আছেন তারা এরকম একটি পন্থা খুঁজছেন।’

সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিরোধীদল যদি কোনো বিষয়ে নোট অব ডিসেন্টের পরিবর্তন চায় তাহলে কমিটির বৈঠকে এসে প্রস্তাব দিতে হবে।

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিরোধীদল যদি চায় কোনো কোনো ক্ষেত্রে নোট অব ডিসেন্ট শিথিল করার জন্য, সেটা কমিটিতে এসে তাদেরকে বলতে হবে। তখন কমিটি বিবেচনা করতে পারে, এই মুহূর্তে এর চেয়ে আমি বেশি মন্তব্য করতে চাই না।’  

ডিসেম্বরের মধ্যে খসড়ার কাজ শেষ করতে চায় সংবিধান সংশোধন কমিটি। ২০২৭ সালের জানুয়ারিতে সংসদ অধিবেশনে বিল উত্থাপনের লক্ষ্য তাদের। বৈঠকে অংশ নেয়নি বিরোধী দলগুলো।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় আলোচিত মাদ্রাসায় ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। এ ছাড়া ভুক্তভোগী শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন টঙ্গী...
সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। শনিবার দুপুরে খুলনা পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ ও ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ পরপর ফেসবুকে এমন দুটি পোস্টে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। 
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর