ইতালিতে আটকে পড়া যাত্রীদের বিষয়ে যা জানালেন বিমান প্রতিমন্ত্রী

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১০:৫৭ পিএম

ইতালিতে আটকে পড়া বিমানে যাত্রীদের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে খোঁজ-খবর রাখছেন বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামানদুজ্জামান মিল্লাত।

শনিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিমান প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে ১০০ যাত্রীকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। বাকিদের লাউঞ্জে রাখা হয়েছে। 

তিনি আরও জানান, অসুস্থ, বয়স্ক, শিশুদের বিশেষ টেককেয়ার, ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে। দূতাবাসের কর্মকর্তারা  সার্বক্ষণিকভাবে এয়ারপোর্টে খোঁজ-খবর রাখছেন। ইঞ্জিনিয়াররা উড়োজাহাজের মেরামত কাজ শুরু করেছেন। 

প্রতিমন্ত্রী জানান, ঢাকা থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। 

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে ২৮ ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি-৩০৬ ফ্লাইট। ফ্লাইটের যাত্রীরা মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে।

একজন যাত্রীর মোবাইলে পাঠানো ফুটেজে দেখা যাচ্ছে, এয়ার পোর্টের মেঝেতে শুয়ে আছেন যাত্রীরা।

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন এখন নিরাপদে আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। আজ মঙ্গলবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক...
ত্রুটিমুক্ত হয়েছে ইতালির রোমে আটকা পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। ৩৫ ঘণ্টারও বেশি সময় পর যাত্রী নিয়ে ফিরছে ফ্লাইটটি। রোম থেকে ফ্লাইটটি বাংলাদেশ সময় বেলা রোববার সাড়ে ১২টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের ফ্লাইট বিজি৩০৬ রোমের ফিউমিচিনো (এফসিও) বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটির কারণে বিলম্বিত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির...
টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নির্ধারিত জ্বালানি নেওয়ার বিরতির সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এতে বিমানটি ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৬ ঘণ্টা ধরে আটকে...
আকাশপথে দীর্ঘ যাত্রা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামার পর লাগেজ পেতে যাত্রীদেন হয়রানি থামছেই না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলে না লাগেজ। আর, ট্রলি না থাকায় পড়তে হয় নতুন...
নভেম্বরের শুরুতেই কক্সবাজার আঞ্চলিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।  শনিবার সন্ধ্যায়...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উত্তাপের মাঝেই নিউইয়র্কে এক অনন্য মানবিক সুর তুললেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের...
রাজধানীর তেজগাঁওয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর