র‍্যাব বিলুপ্ত হয়ে আসছে এসআরবি, জবাবদিহির তাগিদ 

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১১:৪২ এএম

র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি নামে আসছে নতুন বাহিনী। এ সংক্রান্ত খসড়ায় গুরুত্ব পাচ্ছে প্রতীক, পতাকা পোশাকসহ কর্মবিধি। নতুন আইন কার্যকর হলে ভিন্ন রূপে দেখা যাবে এ বাহিনীকে।

বিশেষজ্ঞরা বলছেন, কেবল নাম পরিবর্তনেই মানুষের আস্থা ফিরবে না। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের পাশাপাশি প্রয়োজন, জবাবদিহিতার সংস্কৃতি চালু করা।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের লক্ষ্যে পুলিশের বিশেষ ইউনিট হিসেবে ২০০৪ সালে গঠিত হয় র‍্যাব।

পুলিশের পাশাপাশি সেনা, নৌ, বিমানবাহিনী, বিজিবি সদস্যদের সমন্বয়ে হয় এই ‘এলিট ফোর্স’। তবে শতশত বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিতর্কের কেন্দ্রে চলে আসে র‍্যাব। 

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে সেভেন মার্ডার, টেকনাফে ইকরাম হত্যা, গুমসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বাহিনীটি। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব ও এর কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। 

জুলাই গণঅভ্যুত্থানের পর র‍্যাব বিলুপ্তির সুপারিশ করে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। অন্তর্বর্তী সরকারের কমিশনও একই সুপারিশ করে।

অবশেষে র‍্যাব বিলুপ্ত করে- স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আস্থা ফেরাতে নাম পরিবর্তনের পাশাপাশি প্রয়োজন নতুন আইনের প্রয়োগ- বলছেন র্যাবের সাবেক ডিজি।

র‍্যাবের সাবেক মহাপরিচালক একেএম শহিদুর রহমান,  র‍্যাব যখন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য গুম,খুন, ক্রসফায়ার, আয়নাঘরে আটক–এসব বিষয়ের সঙ্গে তারা যখন জড়িত হলো; তখনই আস্থার সংকট তৈরি হলো। রাজনৈতিকভাবে ব্যবহৃত না হলে ও ঠিকঠাক কাজ করলে মানুষের আস্থা ফিরে আসবে। 

নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, র‍্যাবের নাম পরিবর্তনেই মানুষের আস্থা ফিরবে না। জবাবদিহিতা ও স্থায়ী সদস্য নিয়োগের পরামর্শ তাদের। 

নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহী চৌধুরী বলেন, যাদের এনে বাহিনী করা হয়েছিল,এর মধ্যে যাদের দরকার রাখতে হবে, যাদের দরকার না তাদের বাদ দিতে হবে। শক্ত নজরদারি থাকলে আগে আইনের যে অপপ্রয়োগ হয়েছে, তা কমে আসবে। 

এসআরবির খসড়া আইনে গুরুত্ব পাচ্ছে পোশাক, লোগো, পতাকাসহ নানা বিষয়। ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে এ বাহিনী নির্দিষ্ট ক্ষেত্রে তল্লাশি, জব্দ ও গ্রেপ্তার করতে পারবে। এছাড়াও উল্লেখ থাকবে তাদের কাজের পরিধি। 

সম্ভাব্য নানা নাশকতা ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় রেখে সারা দেশে পুনরায় অতিরিক্ত সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গত ১ আগস্ট প্রথম দফার পর শুক্রবার (৭ আগস্ট) রাতে দ্বিতীয় দফায় দেওয়া এই জরুরি...
গণমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমুলক বক্তব্য প্রচার করা যাবে না বলে জানিয়েছেন  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ট্রাইব্যুনালের মামলার...
সম্প্রতি মেট্রোরেল স্টেশন ও সাভারে বোমা উদ্ধার এবং ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বাড়ায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাই-বাছাইবিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে এ ধরনের...
এমন অবস্থাতেই আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুরুতর অভিযোগ তুলেছেন জোনস। অনূর্ধ্ব ২০ দলের কোচ দাবি করেছেন, এখনো বেতনের অপেক্ষায় আছেন। তাঁর কাছে কোনো টাকা না থাকায় স্ত্রী-সন্তানকে...
মন খুলে গান গাওয়া গেলেও পরীক্ষার খাতায় সেভাবে নম্বর দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে...
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে ফলাফল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামের একজন বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর