গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, ‌‘গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল, তাই জনগণের কষ্টের দায় স্বীকার করে সরকার সংকট নিরসনে কাজ করছে। তবে সংকট পুরোপুরি নিরসন হতে কমপক্ষে আরও দুই বছর লাগবে। সেই পরিকল্পনা অনুযায়ী সরকার এগুচ্ছে। সাময়িক যেনো খুব বেশি সমস্যা না হয় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে দেশব্যাপী প্রাথমিক মাধ্যমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সমস্যা নিয়ে বিরোধী দলের আন্দোলনের প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, ‘এটি গণতান্ত্রিক সরকার, তাই আন্দোলনের নামে মানুষের ভোগান্তি সৃষ্টি না করে সংসদে বিরোধী দলের কথা বলার সুযোগ রয়েছে। সংকট নিরসনে সরকার তাদের কাছেও যৌক্তিক পরামর্শ চেয়েছে।’

জনগণের কষ্টের দায় স্বীকার করে উপদেষ্টা বলেন, ‘এর প্রভাব আগামী স্থানীয় সরকার নির্বাচনেও পড়বে।’ 

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো.আবু ওয়াহাব আকন্দ, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এসএম হুমায়ূন কবির। অনুষ্ঠানে চার জেলার জেলা প্রশাসক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান...
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর