টার্গেট নয়, নিয়ম মেনেই আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান: দুদক সচিব

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান। 

এসময় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ও চট্টগ্রাম সিটির সাবেক মেয়র নাছির উদ্দীনের বিরুদ্ধে মামলার কথাও জানান দুদক সচিব। 

সপ্তাহ দুয়েকের ব্যবধানে রোববার সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারসহ কোটি টাকার পদায়ন-বদলি বাণিজ্যের অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। আসিফের অভিযোগ, সরকারের ইচ্ছায় ব্যবহৃত হচ্ছে দুদক।

আসিফকে টার্গেট করা হয়েছে কিনা জানতে চাইলে সংবাদ সম্মেলনে দুদক সচিব সাইদুর রহমান খান জানান, কোনো টার্গেট বা পক্ষপাতিত্বের সুযোগ দুদকের নেই। 

সাইদুর রহমান খান বলেন, ‘দুর্নীতি দমন কমিশন পাঁচ মাসের বেশি ছিল না। যেগুলো আমাদের পেন্ডিং রয়েছে, সেগুলো নিয়ে কাজ চলছে। পাইপলাইনে আরও আছে। সময়মতো সবগুলো আপনাদের সামনে উপস্থাপিত হবে।’

এদিকে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও তার ছেলের বিরুদ্ধে ২৭ কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় দেড়শ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। আর ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে।

এ বিষয়ে দুদক সচিব সাইদুর রহমান খান বলেন, ‘দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ এর ১ ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ এর ২ ও ৪ এর ৩ ধারায় কমিশন এজাহার দায়ের করার অনুমতি প্রদান করেছে। অর্থাৎ মোট দুটি মামলার অনুমোদন প্রদান করেছে।’

সোমবার নকশা অনুমোদনে জালিয়াতি ও যথাযথভাবে ইমারত পরিদর্শন না করার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকে অভিযান চালায় দুদক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদের তলবে হাজির না হয়ে এক মাসের সময় চেয়ে আবেদন করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ।
বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অভিযোগে উঠে এসেছে, এই বিপুল অঙ্কের টাকা...
বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৭৩৩ জন। এটি চলতি বছর একই দিনে সর্বোচ্চ হাসপাতালে ভর্তির রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী,...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসুতে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এ বিষয়ে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের...
ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফী হত্যা মামলায় খালাসের আদেশপ্রাপ্ত রুহুল আমিন ও মাকসুদ আলম প্রকাশ মাকসুদ আলী কাউন্সিলর সাড়ে সাত বছর পর চট্রগ্রাম ও ফেনী জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
বিদেশে পড়ার স্বপ্ন দেখছেন? ভাবছেন আইইএলটিএসে ভালো স্কোর করলেই তো হয়ে গেল। কিন্তু সত্যি বলতে—আসল কাজ শুরু হয় ঠিক তার পর থেকে। কোন দেশ ভালো? কত টাকা লাগবে? স্কলারশিপ কীভাবে মিলবে? আর ভিসা রিজেক্টের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর