সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রোববার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা জানান তিনি।  

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, চলতি বছরে বর্ধিত অর্থ বিতরণ করা সম্ভব না হলেও, আগামী বছর পুরোটা দেওয়া হবে। 

ইয়াসের খান চৌধুরী উল্লেখ করেন, মফস্বলের সাংবাদিকরা সহযোগিতা পাচ্ছেন না, এমন ধারণা সঠিক নয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ের সব সাংবাদিককে আর্থিক সহায়তা দেওয়া হয়।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল; জেলা, উপজেলা সব লেবেলেই– যারাই আর্থিক সহযোগিতা চান আমরা সহযোগিতা দিই। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ হিসেবে যে ৬ কোটি টাকা আছে সেটা বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য আমি ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’ 

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করছি।’ ‎শনিবার বিকেলে যশোর পিটিআই সভাকক্ষে আয়োজিত চাকরি মেলা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে নিজ জেলা ঠাকুরগাঁও সফরে থাকা রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
সিটি করপোরেশন নির্বাচন
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসিরউদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ...
ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও সীমান্তে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মুখোমুখি বৈঠকে বসেন চীনা...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার দুপরে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের...
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি...
লোডিং...

এলাকার খবর