পুলিশের শীর্ষ পদে ফের রদবদল

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন– কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে অতিরিক্ত আইজিপি মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, পুলিশের বিশেষ শাখার ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি কামরুল আহসান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্তরা সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।  

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। 
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপিকে ঢালাওভাবে চাঁদাবাজের তকমা দিলে জনগণই তার...
অসদাচরণ ও ‘পলায়নের’ অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর