দুর্নীতিবাজ যতো প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিকে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা বলেও উল্লেখ করেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে দুদকের চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
এসময় রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহিতার অভাবে দুর্নীতি বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপর নির্ভর করছে জাতির অগ্রগতি ও ভবিষ্যত।
দুদককে সততা ও সাহসের সঙ্গে দুর্নীতি দমনে কাজ করে যেতে হবে বলেও জানান রাষ্ট্রপতি। বিপুল সংখ্যক বিচারাধীন মামলা আইনগতভাবে দ্রুত নিষ্পত্তি ও দীর্ঘসূত্রিতা কমাতেও দুদকের প্রতি আহ্বান জানান তিনি।



