যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মারুফ ধলপুর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি আব্দুর রশিদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। পেশায় তিনি সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশের একটি গলিতে অবস্থিত পাতিল তৈরির কারখানার শ্রমিক ছিলেন।

নিহতের স্ত্রী মিম জানান, প্রতিদিনের মতো কাজ শেষে সন্ধ্যায় বাসায় ফেরেন মারুফ। পরে বাসার পাশের মাঠে অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বামীর মৃত্যুর ঘটনায় শোকাভিভূত মিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তিনি কারও সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব বা ঝামেলায় জড়াতেন না। কারা, কী উদ্দেশ্যে তাকে এভাবে গুলি করে হত্যা করল, আমরা কিছুই বুঝতে পারছি না।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামে এক বখাটের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট...
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে নাটোরের চিফ...
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে সোমবার রাতে পিংকি পরিবহন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মনি মালী নামের ৭ বছরের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত তার অন্তঃসত্ত্বা মা আদরি মালী...
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। তবে এখনো নিখোঁজ রয়েছেন এক নারী।
পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধাদানের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  
পার্কিংয়ের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর এবং মরদেহ বাড়িতে নিয়ে যেতে ভোগান্তিতে পড়েছেন...
রাজবাড়ী শহরে আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার শহরের পান্না চত্বর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন বাণীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন। মঙ্গলবার দুপুরে রিকশায় করে কাপড় বাজারে যাওয়ার পথে...
রাজধানীতে জমকালো আয়োজনে ‘বাবুই শিশুসাহিত্য উৎসব ২০২৬’ সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত তিন শতাধিক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর