সরকারকে বিব্রত করতেই আইজিপির ক্রসফায়ার নিয়ে বক্তব্য: রিজভী

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম

সরকারকে বিব্রত করতেই পুলিশ মহপদির্শকের (আইজিপি) ক্রসফায়ার নিয়ে বক্তব্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

এর আগে, জিয়া উদ্যানে পতিত ফ্যাসিবাদ শক্তির পুনরুত্থান ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

এসময় সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা বলেন, দেশ গঠন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যথাযথ ভূমিকা অব্যাহত রাখবে যুবদল। 

এসময়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের সংগ্রাম, মানুষের অধিকার রক্ষায় যুবদলের অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন। নেতাকর্মীদের অটল অবস্থান ধরে রাখলে, সরকারের বিরুদ্ধে পরিকল্পিত গুজব ছড়িয়েও কোনো লাভ হবে না। 

পরে নয়াপল্টনে পুলিশ মহপদির্শকের ক্রসফায়ার নিয়ে বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন রুহুল কবির রিজভী। এরকম বক্তব্যের মাধ্যমে সরকারকে বিব্রত করার সমালোচনা করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘একটা পুলিশ বাহিনীর প্রধান তিনি সরকারের একটা অংশ। তিনি আবার ক্রসফায়ারের কথা বলেন কী করে? যদি স্লিপ অব টাং হয়ে থাকে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এটা তো সরকারকে বিব্রত করার মতো অবস্থা।’ 

এরপর সেখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। 
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে চায় একটি দল। এর দায় তাদের নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এক্ষেত্রে আইন অনুযায়ী...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‌‘আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে দেশের ভাবমূর্তির বিষয়টি লক্ষ্য রাখতে হবে।’ সোমবার সকালে জাতীয় প্রেস...
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার গাজীপুরে দলের সাংগঠনিক...
বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশসহ ২৯টি দেশের নাগরিকদের রাশিয়ায় নিয়ে দেশটির সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য প্রতারণা ও জবরদস্তির আশ্রয় নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনবিষয়ক জাতিসংঘের স্বাধীন...
মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে জ্বালানি আমদানিতে অতিরিক্ত ৪০ লাখ ডলার ব্যয় হয়েছে। এমন পরিস্থিতিতে বিকল্প উৎস হিসেবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চায় সরকার বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী। তবে...
জাতীয় গ্রিডে বিপর্যয়ের প্রায় ৩ ঘণ্টা পর কারিগরি ক্রুটি মেরামত হওয়ায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পাওয়ার গ্রিড জানিয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর