ভূমি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করবে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে ও নিয়মিত কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অ্যাপ উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে ও নিয়মিত কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অ্যাপ উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। 

এ সময় ভূমিমন্ত্রী জানান, জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে কর্মস্থলে উপস্থিতি নিবন্ধন এবং ড্যাশবোর্ডের মাধ্যমে তাৎক্ষণিক তদারকি করা হবে। ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ও যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং ড্যাশবোর্ডভিত্তিক তদারকির মাধ্যমে জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়িয়ে ভূমিসেবাকে আরও জবাবদিহিমূলক, গতিশীল ও জনবান্ধব করাই এ অ্যাপের মূল উদ্দেশ্য।

তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম এই ছয় জেলার আওতায় ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারী এ ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়েছে। স্বল্পতম সময়ে পর্যায়ক্রমে সারা দেশে এ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা
গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, দেশের সন্তানেরা মেধা ও যোগ্যতা...
ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন এমপির সভাপতিত্বে এ বৈঠক হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
দক্ষ বাংলাদেশিরা যেন বিদেশে যেতে পারে এবং ভুয়া তথ‍্যের মাধ‍্যমে কেউ যেন হয়রানি না হয় সেজন‍্যে একটি ফোকাল পয়েন্ট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার রাজধানীতে...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও...
এর একজন চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক আবদুল কাইয়ুম রাশেদ এবং অন্যজন দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম রয়্যালসের সাবেক ম্যানেজার আমিন খান। অভিযুক্ত দুজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার...
বিদ্যুৎ সংকটে ব্যবসা টিকিয়ে রাখতে দেশের সব বাজার ও বিপণিবিতানে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে...
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তাঁর সেই ৪৫ সেকেন্ডের ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।  ‘ব্যাচেলর পয়েন্ট’...
আজ বৃহস্পতিবার চূড়ান্ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ। স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সাথে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর